বিচারকের প্রত্যাহারের দাবীতে আইনজীবীদের কর্মসূচী

Lawyers' program to demand the withdrawal of the judge

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন(‌বি‌শেষ ট্রাইব্যুনাল) গোপালগঞ্জ আদাল‌তের বিচারক আলমাস হো‌সেন মৃধা‌কে প্রত্যাহারের দাবী‌তে আদালত চত্ব‌রে বি‌ক্ষোভ সমা‌বেশ ও অবস্থান কর্মসূচী পালন ক‌রে‌ছে জেলা আইনজীবী স‌মি‌তির সদস্যরা।

আজ রোববার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী আদালত চত্বরে তারা এই কর্মসূচী পালন করেন। এমসয় শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে যোগদেন এবং আগামী তিন দিনের মধ্যে গোপালগঞ্জ থেকে অন্যত্র চলে যাবার আল্টিমেটাম দেয়া হয়। না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

01 2

উল্লেখ্য, ওই বিচারকের বিরুদ্ধে ইতোপূর্বে বিচার প্রার্থীদের সাথে অশোভন আচরনের প্রতিবাদে ও বিচারকের প্রত্যাহারের দাবীতে বিগত ১০দিন ধরে আইনজীবীরা আদালত বর্জন করে আসছেন।তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আইন ও বিচার বিভাগের সাথে একাধিকবার কথা হলেও কোন কার্যকর ব্যবস্থা না নেয়ায় আইজীবীরা এই কর্মসূচী পালন করতে বাধ্য হয় বলে তারা জানান।

02 1

বিক্ষোভ সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক এম.জুলকদর রহমান, সাবেক সভাপতি আতিয়ার রহমান, শেখ নাসির আহম্মেদ, সাধারন সম্পাদক কাজী মেজবাহউদ্দিন, সাবেক পিপি আব্দুল হালিম, আমিনুর রহমান বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর