কলকাতা বিমাবন্দরে ১১৩ কোটি টাকার মাদক উদ্ধার

Drugs worth Tk 113 crore recovered at Kolkata airport

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোয়েন্দা সূত্রে খবর, তাদের ট্রলি ব্যাগের গোপন স্থানে ১৪ প্যাকেট হেরোইন রাখা ছিল। কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১১৩ কোটি মূল্যের হেরোইন উদ্ধার হল।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের নামার সঙ্গে চারটি ট্রলি ব্যাগ সহ তিনজন যাত্রীকে আটক করে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। তাঁদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের মধ্যে একজন মহিলা ও পুরুষ আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দা এবং অপর মহিলা মালাউইয়ের বাসিন্দা।

গোয়েন্দা সূত্রে খবর, তাদের ট্রলি ব্যাগের গোপন স্থানে ১৪ প্যাকেট হেরোইন রাখা ছিল। যার ওজন প্রায় ১৬ কেজি। বিমানটি আফ্রিকা থেকে দুবাই হয়ে ভারতে আসে।

উদ্ধারের পর প্যাকেটেগুলির পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে সেগুলিতে মাদক ভর্তি।

ধৃতদের মধ্যে দু’জন মেডিক্যাল ভিসায় এবং একজন ব্যবসায়ী ভিসায় ভারতে আসছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

গোয়েন্দাদের দাবি এটি কলকাতায় সবচেয়ে বেশি অঙ্কের মাদক উদ্ধার। তাঁদের উদ্দেশ্য ছিল কলকাতা থেকে দিল্লি গিয়ে সেই মাদক বিক্রি করা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর