গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে মেয়াদ উর্ত্তীর্ন ও প্যাকেটের গায়ে মূল্য না থাকার দায়ে একটি সারের দোকানসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠনকে ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর। গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের একটি সারের দোকানে প্যাকেট জাত সারের গায়ে মূল্য তালিকা এবং অপর তিনটি মুদি দোকানে মেয়াদ উর্ত্তীর্ন পণ্য ও মূল্য তালিকা না থাকার দায়ে মোড়কজাত বিধি লংঘন আইনের ৩৭ এর ১৮ ধারায় সরদার এন্টারপ্রাইজ নামে সারের দোকানকে ১৮ হাজার ও অপর তিন মুদি দোকানকে ৩হাজার ৫শ’ মোট ২১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর