কোটালীপাড়ায় ১১৮ ইউপি সদস্যের শপথ গ্রহণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১০ টি ইউনিয়নের ১১৮ ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এ শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান , পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু , মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজারুল আলম পান্না, কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস,, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ কালু উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার বিকেলে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা কোটালীপাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর