করোনাকালীন শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনাকালীন কোন জনসমাগম নয়, পরিস্কার-পরিচ্ছন্ন গৃহবন্দী জীবন যাপনে শান্তির বার্তা ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় আজ ২৯ জুলাই সেনাসদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজার/বিপনী বিতানগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা করেছে। শেষ মুহুর্তে কোরবানির পশুর হাটে জনসমাগম বেশি হওয়ায় সেনাসদস্যরা সেখানেও তাদের নজরদারি বৃদ্ধি এবং হাঁটে আসা ক্রেতা/বিক্রেতাদেরকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোবস এবং সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে প্রচারণা অব্যাহত রেখেছে। এছাড়াও গণপরিবহন মনিটারিং, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ, নগদ আর্থিক সহায়তা ও বীজ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

 

অন্যদিকে আম্পান সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

 

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, শুধুমাত্র করোনা ও আম্পান মোকাবেলায় নয়, জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের ডাকে সাড়া দিয়ে মানবিক হৃদয় দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর