Home অর্থনীতি গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত পালিত হয়েছে। গোপালগঞ্জ সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন লিমিটিড এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার(০৪ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে “সবমায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রীয় সমবায় ব্যাংক চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

জেলা সমবায় ইউনিয়ন লিমিটিডের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, জেলা সমবায় অফিসার মো. নবীউল ইসলাম সহ স্থানীয় সমবায়ীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, সমবায়ের মাধ্যমে সকলকে একত্রিত হয়ে কাজ করে স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here