গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তার স্ত্রীর মনোনয়ন পত্র দাখিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থীর স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন, যা এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং মানুষের মধ্যে কৌতুহল তৈরি করেছে। তবে, অনেকেই এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন।

গতকাল সোমবার, এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী এবং তাঁর স্ত্রী রওশন আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এস এম জিলানী, যিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং তাঁর স্ত্রী রওশন আরা জেলা মহিলা দলের সভানেএী।   

রওশন আরা সংবাদ কর্মিদেরকে বলেন, “উনি (এস এম জিলানী) তো দলীয়ভাবে মনোনীত, আর আমি তো স্বতন্ত্র প্রার্থী। দুইটা তো আলাদা। উনি দলের প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী। প্রার্থী হওয়ার অধিকার তো সবারই আছে। সময়ই বলে দেবে, আমি উনার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবো কি না। তবে, যদি সেই রকম পরিস্থিতি হয়, তাহলে প্রতিদ্বন্দ্বীতা করবো।

এস এম জিলানীর বরাত দিয়ে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি এই ব্যাপারে এস এম জিলানীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, প্রত্যেকের একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে। অনেকে তো দল ত্যাগ করে নির্বাচন করেন। তবে, যে কারণেই হোক, তিনি মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী রওশন আরা আমাদের জেলা মহিলা দলের সভানেত্রী।তিনি কেন মনোনয়ন জমা দিয়েছেন, তা আমার জানা নেই। প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি প্রত্যাহার না করেন, তাহলে পরবর্তিতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর