দিন বদলের প্রতীক্ষায় ৪০ ছুঁইছুঁই প্রিয়ঙ্কা…

Looking forward to the change of days, Priyanka is 40 ...

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘বরফি’র নায়িকা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন। লিখেছেন, ‘জীবন যে আমায় কোন দিকে নিয়ে যাবে, জানতে আমি খুবই আগ্রহী। মনে হচ্ছে বড় কোনও বদল আসছে।’

একসঙ্গে চলার পথে সংস্কৃত আর লাতিন, দুই ঘরানাই আপন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তারকা দম্পতির ছোট্ট মেয়ের নামকরণ হয়েছে মালতি ম্যারি চোপড়া জোনাস। বৃহস্পতিবার সেই নাম সংবাদমাধ্যমকে জানানো হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।

আনন্দের জোয়ার জোনাস পরিবারেও। সেই সঙ্গে চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘বরফি’র নায়িকা কিছুটা আবেগপ্রবণ।

লিখেছেন, ‘জীবন যে আমায় কোন দিকে নিয়ে যাবে, সেটা জানতে আমি খুবই আগ্রহী। মনে হচ্ছে বড় কোনও বদল আসছে, তার কিনারায় দাঁড়িয়ে আছি। আমি প্রস্তুত, যে কোনও কিছু গ্রহণ করার জন্য।’

সামনেই জন্মদিন, চল্লিশে পা দেবেন অভিনেত্রী। তবে এ বারের জন্মদিনে কী পরিকল্পনা, সে নিয়ে বিশেষ কিছু বলেননি। শুধু লিখেছেন, ‘এ বছর আমরা কী ভাবে উদযাপন করব জানি না। নিক আমার জন্মদিন আর আমি নিকেরটা নিয়ে সব সময়ে ভেবে রাখি। আশা করি এ বারেও মজা হবে।’

ভক্তরাও অভিনেত্রীকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার লেখেন, ‘মেয়েকে নিয়ে কোনও কথাই যে বলছেন না!’ কারও মন্তব্য, ‘সারোগেসিতে সন্তান লাভ করলে বুঝি তার দাম থাকে না?’ বলা বাহুল্য, সে সব নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তিনি এখন জীবন তরীর ছন্দে ভেসে চলেছেন। কিনারা কোথায় কে জানে!

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর