Home গোপালগঞ্জ সংবাদ আঃলীগ নেতা সালাহউদ্দিন পান্নার ইন্তেকাল

আঃলীগ নেতা সালাহউদ্দিন পান্নার ইন্তেকাল

আঃলীগ নেতা  সালাহউদ্দিন পান্নার ইন্তেকাল

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালা্হউদ্দিন পান্না(৭২)গতকাল রোববার ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন।

আজ সোমবার বেলা ১১ টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।বাদ জোহর গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে পারবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here