এবারের নিবর্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ভোটের নির্বাচন – শেখ সেলিম 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এবারের নিবর্বাচন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ভোটের নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচিত হলে সন্ত্রাসী, জঙ্গী,  স্বাধীনতা বিরোধীদের চিহ্ন বাংলাদেশে থাকবে না।

তিনি আজ বুধবার (০৩ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস.কে. কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন। 

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর, শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ কুমার গামা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম. জুলকদর রহমানসহ প্রমুখ জনসভায় উপস্থিত ছিলেন। 

 স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত  নির্বাচন বানচাল করতে ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, তারা যাই করুক না কেন সংবিধান অনুযায়ী  যথাসময়ে নির্বাচন হবে। 

তিনি বলেন বিএনপি – জামাত খুনি চক্র আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করে গণতন্ত্রের কথা বলছে।  খুনীদের গণতন্ত্র আর বাংলাদেশে হবে না।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর