ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোপালগঞ্জ বেতার-এর অনুষ্ঠানমালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী  পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার,  গোপালগঞ্জ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

এই দিন সকাল ৮:১৫ মিনিটে প্রচারিত হবে স্বাধীনতার মাস মার্চ  উপলক্ষে মাসব্যাপী গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান- স্বাধীনতা আমার দৃপ্ত অহংকার। সকাল ৮ টা ৫০ মিনিটে প্রচারিত হবে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান : বজ্রকন্ঠের অমরত্ব। সকাল ৯:০৫ মিনিটে থাকছে ৭ই মার্চ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান“৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি।” সকাল ৯:৩৫ মিনিটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন জনমানুষের অনুভূতি নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান “চেতনা দীপ্ত সেই বজ্রকন্ঠ।” সকাল ১০:০৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক “ একাত্তরের  মুক্তিসেনা।” এছাড়াও ১০:৩৫ মিনিটে  থাকছে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গানের গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান “এক মহাকাব্য।”

দিনব্যাপী এ বিশেষ আয়োজন শোনা যাবে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ এফ এম ৯২.০ মেগাহার্জে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর