কাশিয়ানীতে জেলের জালে ডলফিন ধরা পড়েছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলের জালে ডলফিন ধরা পড়েছে।

আজ বুধবার সকালে মধুমতি বাওড়ে রবিউল কাজী নামে এক জেলের জালে এই ৭০ কেজী ওজনের ডলফিলটি ধরা পড়ে।এটি দেশে পাওয়া দুই প্রজাতির একটি বলে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। এটি মিঠা পানিতে বসবাস করে বলে তিনি জানান।

জেলে রবিউল কাজী জানান, তিনি মধুমতি বাওড়ের রাতইল খেয়াঘাট এলাকায় মাছ ধরার জন্য পাটা জাল পেতেছিলেন। সেই জালে আটকা পড়ে ডলফিনটি।প্রথমে মনে করেছিলেন বড় ধরনের কোন মাছ হবে।জাল তুলে দেখেন এটি শশুক(স্থানীয় ভাষায়)।

immage 1000 04 1

তবে সব জায়গায় খবরটি চাউর হয়ে যায় যে, জালে ডলফিন ধরা পড়েছে। শত শত লোক এটি দেখার জন্য ছুটে আসে এক নজর দেখার জন্য।

immage 1000 05 2

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়ের সাথে যোগাযোগ করলে তিনি এটিকে ডলফিন হিসাবেই আখ্যা দিয়ে বলেন, আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ, ভারত ও নেপালে দুই প্রজাতির ডলফিন পাওয়া যায়।তবে যেটি জেলের জালে ধরা পড়েছে তাকে স্থানীয় ভাষায় শশুকও বলা হয়ে থাকে। কিন্তু,সব প্রকারকেই ডলফিন বলা হয়ে থাকে।যার বৈজ্ঞানিক নাম প্লাটানিস্তা গাঙ্গেটিকা(Platanista Gangetica)।

সব শেষ খবর অনুযায়ী স্থানীয় দরিদ্র মানুষেরা ডলফিনটি কেঁটে ভাগ করে নিয়ে গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর