কোটালীপাড়ায় খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল থেকে সতীষ রায় (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় রামশীলের শৈলদাহ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলদাহ গ্রামের সতীষ রায় গতকাল সোমবার সকালে ধানের বীজতলা তৈরী করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আজ মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সময় পাশ্ববর্তী বাড়ির প্রকাশ সরকার ও রমেন সরকার মাছ ধরার উদ্দেশ্যে খালে গিয়ে সতীষ রায়কে তার নৌকার পাশেই ভেসে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, শৈলদাহ খালে বৃদ্ধের লাশ ভেসে উঠেছে এমন খবর শুনে কোটালীপাড়া থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর