গোপালগঞ্জে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে নানা আয়োজনে মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে।

“নারী-কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

immage 1000 06

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ের ৫ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

immage 1000 07

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অসামান্য অবদান রয়েছে।তার কারনেই আজ নারীরা শিক্ষা-দীক্ষায়, কাজ-কর্মে এগিয়ে গিয়েছে। পুরুষের পাশাপাশি সমান অধিকার পাচ্ছেন। এতে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে, মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

immage 1000 02

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক, উপজেলা সাব-রেজিষ্টার নাজমীন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর