কোটালীপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গভীর শ্রদ্ধা ও ভালবাসার মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে
মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কোটালীপাড়া থানা, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার (ওসি তদন্ত) আশরাফ উদ্দিন, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, যজ্ঞেশ^র বৈদ্য অনুপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর