কোটালীপাড়ায় বেকারী শ্রমিকের লাশ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারী কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ফেব্রুয়ারী) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারীর কারখানার রান্না ঘর থেকে কোটালীপাড়া থানা পুলিশ বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে। সে কোটালীপাড়ার কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী সম্পা বেগম।

তিনি বলেন, মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে আমার স্বামীর পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা।আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এস.আই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোক মারফত আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর