গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের এর সামনে এ দূর্ঘটনা ঘটে।

immage 1000 02

নিহতরা হলো-বিষ্ণু দাসের ছেলে দিপু দাস(১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ(১৯) এবং মৃনারুল মৃধার ছেলে ‍হৃদয় মৃধা(১৮)। এদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই  মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী মৃত্যুবরণ করে। পরবর্তীতে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

immage 1000 03

ঘটনার পরপর বেশ কিছু সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর