গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জরে কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলার পৃথক দুটি স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলোঃ চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে আট বছর বয়সের নুসরাত খানম ।

জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে দু’টি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।শিশুদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর