Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জের জেলা প্রশাসক গনশুনানীতে আসা লোকজনকে সহায়তা দিলেন

গোপালগঞ্জের জেলা প্রশাসক গনশুনানীতে আসা লোকজনকে সহায়তা দিলেন

গোপালগঞ্জের জেলা প্রশাসক গনশুনানীতে আসা লোকজনকে সহায়তা দিলেন

গোপালগঞ্জ সদর উপজেলার প্রশান্ত কুমার দাস দীর্ঘদিন ধরে অসুস্থ।নিজে হাটাচলা করতে পারেন না।স্টকে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী দীর্ঘদিন। আর্থিক অবস্থাও ভালো না। হুইল চেয়ার কেনার মতো আর্থিক সংগতি তার ছিলনা।অনেকটা বিছানায় শুয়ে শুয়ে অসহায়ের মতো কাটছিল তার জীবন।

তিনি আজ বুধবার (১লা নভেম্বর) এসেছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম-এর কাছে গন শুনানীতে। জেলা প্রশাসক তার অবস্থা বিবেচনা করে একটি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় তিনি কোন কথা না বললেও তার চেহারা দেখে বুঝা যাচ্ছিল তিনি ভীষন খুশি হয়েছেন। চোখে মুখে কৃতজ্ঞতার লক্ষন ছিল স্পষ্ট।

শুধু প্রশান্ত কুমার দাসই নয় এভাবে নানা সমস্যা নিয়ে প্রায় ১৫০ লোক গনশুনানীতে হাজির হয়েছিলেন চিকিৎসা সহায়তা, পরীক্ষার ফি দিতে না পারা, আর্থিক সমস্যা সমাধান, জমিজমা সংক্রান্ত সমস্যা সহ নানা সমস্যা নিয়ে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সারাদিন তাদের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিকভাবে যেসব সমস্যা দূর করা যায় তা সমাধান করে দেন।গনশুনানীতে আসা লোকজন তাদের সমস্যার তাৎক্ষনিক সমাধান আর আশ্বাসে আশ্বস্থ হয়ে খুশি মনে বাড়ি ফিরে যান।

immage 1000 02

উল্লেখ্য, জেলা প্রশাসক প্রতি বুধবারই গনশুনানীতে অংশ নিয়ে জেলার সাধারন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে থাকেন। তাদের নানা সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের চেষ্টা করেন তাৎক্ষনিকভাবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ইচ্ছাতো করে অনেক কিছু করার, কিন্তু সাধ্যতো তেমন থাকেনা। তাই যতটুকু সাধ্য আছে, তার মধ্যে থেকেই মানুষের দুঃখ দুর্দশা মিটানোর চেষ্টা করি।

গনশুনানী চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার রন্টি পোদ্দার সহ সমাজ সেবা অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here