Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জের ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার নিহত   

গোপালগঞ্জের ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার নিহত   

গোপালগঞ্জের ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার নিহত   

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পিকআপ ভ্যানকে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপ হেলপার মো. আবুল হোসেন (৪২) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার(০৮ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ হেলপার কুমিল্লার মেঘনা উপজেলার চালিডাংগা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা হতে যশোরগামী জেনারেটর বোঝাই (ঢাকা মেট্রো-ন- ১৯-৭৭৪৪) পিকআপকে খুলনা হতে ঢাকাগামী (যশোর- ট- ১১-৪৭৩৬) ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মো. আবুল হোসেন  ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, ভাংগা হাইওয়ে থানার পুলিশের কাছে দূর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ আটক আছে। এছাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে  মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here