গোপালগঞ্জের মুকসুদপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে প্রেমের মাধ্যমে মিমের সাথে বিয়ে হয় তারিকুল ইসলামের। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। সকালে মীমকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে তারিকুল প্রতিবেশী এক নারীকে তার স্ত্রীকে দেখে আসতে বললে তিনি গিয়ে মীমকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর থেকে স্বামী তারিকুল ইসলাম পলাতক রয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেছে। পুলিশ জানিয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর