গোপালগঞ্জে অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই জেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৫০/৬০ জন ছাত্রীকে চিকিতসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিতসা চলছে।তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার ছিল ছাত্রীদের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালিন সময়ে ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে তাৎক্ষনিকভাবে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

02

কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান অসুখের নাম বলতে না পারলেও তিনি যাদেরকে চিকিৎসা দিয়েছেন তারা ভাল আছে বলে জানিয়েছেন। অসুস্থদের মধ্যে ৩৭ জনকে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

03

এ বিষয়ে কোটালপাড়া উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা বলেন, ৪০/৫০জন শিক্ষার্থী শ্বাস কষ্টের লক্ষন নিয়ে হাসপাতালে চিকিতসার জন্য আসে।তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হচ্ছে।তবে অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ্য হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর