Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে অ্যাসেট প্রকল্পের অধীনে ২৪ প্রার্থীর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে অ্যাসেট প্রকল্পের অধীনে ২৪ প্রার্থীর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

০
গোপালগঞ্জে অ্যাসেট প্রকল্পের অধীনে ২৪ প্রার্থীর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে অ্যাসেট -আই এস পিএসসি প্রজেক্টর আওতায় মেকআপ লেবেল -৩ এর চতুর্থ সাইকেলের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় প্রজেক্টের স্কিল ট্রেনিং প্রোভাইডার (এসটিপি) ফ্যাশন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ন্যাশনাল ডেভলপমেন্ট অথরিটি (এনএসডিএ) মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে।

এ বছর মোট ২৪ জন শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষা অংশ নিচ্ছেন।

 প্রশিক্ষণ শেষে এসব শিক্ষার্থী প্রত্যেকে প্রতিমাসে ১২ হাজার ৪’শ  টাকা করে ভাতাও প্রাপ্ত হবেন বলে কর্তৃপক্ষ সূত্রে  জানা গেছে।

স্কিল ট্রেনিং প্রোভাইডার ও গোপালগঞ্জের একশন বিউটি পার্লামেন্ট ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী হেলেনা জামান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি স্বকর্মসংস্থানের সৃষ্টি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here