গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাজা মিয়া বাটু(৯৮)গতকাল রোববার(২৩ এপ্রিল) বিকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।মৃত্যুকালে  স্ত্রী, ৫ ছেলে, ৬ মেয়ে, অসংথ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

আজ সোমবার(২৪ এপ্রিল)সকাল ১১ টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা  অনুষ্ঠিত হয়।পরে শহরের গেটপাড়া কবরস্থানে তার লাশ সমাধিস্থ করা হয়।

জানাজার নামাজে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারন সম্পাদক জি.এম শাহাবুদ্দিন আজম এক শোক বার্তায় গভির শোক জানিয়েছেন এবং তার শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর