গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় নিহত-৩, আহত-১০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আর ১০জন।

আজ রোববার সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার এলাকায় বাস চাপা পড়ে সরোয়ার খা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটানায় এরাকাবাসী ৩০ মিনিট মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই বৃদ্ধ কাশিয়ানীর রাতইল আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি একই উপজেলার ওড়াকান্দিতে যাচ্ছিলেন। ঘটনাসএল রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। তাকে প্রথমে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় নেবার পথে মারা যায়।

অন্যদিকে, এদিন ভোররাত সাড়ে ৩টার দিকে একই মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনা ঘটে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকা গামী একটি কার্ভাড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়।এতে নসিমনের যাত্রী বিপুল পাল ঘটনা স্থলে মারা যান।

এছাড়া একই এলাকায় মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজোরে ধাক্কা দেয়।এতে বাসটির সামনের অংশ দূমড়ে মুচড়ে গেলে বাসের হেলপার ঘটনাস্থলে মারা যান ও অপর ১০জন আহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।দূর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে।নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন, কাশিয়ানী উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল(৪০)। অপর নিহত ব্যক্তি হলেন, সোহাগ পরিবহনের হেলপার।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর