গোপালগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে(২২)পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার(২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করে। এই কর্মসূচিতে একত্রতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে নিহত জুবায়েরের মা মাফুজা বেগম, খালাতো বোন মরিয়ম বেগম, চাচা নবির হোসেন ভূঁইয়া, সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়ি  ফেরার পথে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

জুবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার নিহেতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে ৭ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গতকাল শনিবার(২৬ সেপ্টেম্বর)ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর