গোপালগঞ্জে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার(২৭ আগস্ট)রাত ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নলডাঙ্গা খাল থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্র শফিকুল ইসলাম মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মহারাজপুর হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম ওই ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, শনিবার(২৬ আগস্ট) বিকাল ৪ টার দিকে শফিকুল ইসলাম বন্ধুদের সাথে গোসল করতে মহারাজপুর খালের ফেরিঘাটে নেমে নিখোঁজ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে খোঁজাখুঁজি করে। পরে গতকাল রোববার সকালে মাদারীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরী  ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

রোববার রাত ৯টার দিকে স্থানীয়রা মহারাজপুর খালের পার্শ্ববর্তী নলডাঙ্গা খালে ওই স্কুল ছাত্রের লাশ ভেসে উঠতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্কুলছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর