গোপালগঞ্জে চিকিৎসক না থাকায় দুই ডেন্টাল চেম্বার বন্ধ 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিকিৎসক না থাকায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার(২৭ জানুয়ারী) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক।  কাগজপত্র ঠিক থাকলে চেম্বার দুটো খোলার অনুমতি পাবে বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক বলেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চেম্বার দুইটির চিকিৎসক চেম্বার খোলা রেখে চলে যান। এ কারণে চেম্বারে তাদের পাওয়া যায়নি। এমনকি কেউ চেম্বার দুইটির কোন কাগজপত্র দেখাতে পারেন নি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে । টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. আলিফ শাহরিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর