গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-২০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এতে ওই সড়ক দিয়ে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মোঃ অরিফুল হক জানান, বরিশালের পয়সারহাট থেকে ছেড়ে আসা মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেনাপোলের দিকে যাচ্ছিল। এসময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

iimmage 1000 02

এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।এরমধ্যে মারাত্মক আহতাবস্থায় ৯জনকে হাসপাতালে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

দূর্ঘটনার পর গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। তবে এখন সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর