গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২১), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার (২৫), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ (২৪) ও সিঙ্গারকৃল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ (১৮)।

immage 1000 02 12

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মনের সাথে প্রতারক চক্রের সদস্য গ্রেফতারকৃত মাবিয়ার সাথে পরিচয় ঘটে। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিতভাবে কথাপকোথন চলতে থাকে। বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেয় মাবিয়া। পরে পিকিং বর্মন দেখা করতে গোপালগঞ্জ আসলে তাকে জিম্মি করে কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এ প্রতারক চক্রের সদ্যরা।

এঘটনায় ভূক্তভোগী পিকিং বর্মন প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার গভীর রাতে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাকিল মিয়া, বিল্লাল শিকদার, বাধন শেখ ও মাবিয়া শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

ওসি আরো জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। কেউ এমন প্রতারনা শিকার হলে পুলিশকে জানানোর আহবান জানিয়েছেন এই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর