গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের ৩জন।নিহত জিকরুল মোল্লার(৬৫)বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

আজ রোববার(২০ অক্টোবর)সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

immage 1000 02

গোপালগঞ্জ সদর থানার এস,আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারনে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।নিহত ও আহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর