Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(অনুর্দ্ধ-১৭) জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনীয় খেলায় গোপালগঞ্জ সদর উপজেলার বালক দল ৩-১ গোলে হারিয়েছে কোটালীপাড়া উপজেলা বালক দরকে।

immage 1000 05 5

আজ রোববার(০৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওহায়িদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ সদর উপজেলার মুখোমুখি হয় কোটালীপাড়া উপজেলা দল। নির্ধারিত সময়ে গোপালগঞ্জ সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়েছে কোটালীপাড়া উপজেলা দল। আগামী ১১ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here