গোপালগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক প্রচার জোরদার, জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পাশাপাশি জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ সরকারের গৃহীত পদক্ষেপ, আগাম সতর্কবার্তা এবং জনসচেতনতামূলক বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

মাঠপর্যায়ে মাইকিং, সড়ক প্রচার, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্যার পূর্বপ্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ, ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধ, সাপের কামড় ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা নিয়মিত প্রচার করা হচ্ছে।

জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকা আংশিক প্লাবিত হয়েছে। বর্তমানে জেলায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রয়েছে এবং ১৭২টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারি মজুদে ১শ’ মেট্রিক টন চাল, ৫লক্ষ টাকা এবং ৪৮ বান্ডিল ঢেউটিন সংরক্ষিত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত ত্রাণসামগ্রীর চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অগ্রিম প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার পর্যবেক্ষণাধীন নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেলেও কোনো স্টেশনেই পানি বিপদসীমা অতিক্রম করেনি।অপরদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়নি এবং আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস সকলকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য পরিহার করে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।একই সঙ্গে প্রয়োজন দেখা দিলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার এবং জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর