গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানগাড়ি চালক নিহত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ(৫৫)নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।তার পিতার নাম বারেক খাঁ।তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক)মোঃ মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী বোঝাই ওই ভ্যান গড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইয়ুব খাঁ নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর