গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন কাঁচামাল ব্যবসায়ী সহ ৪জন নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন কাঁচামাল ব্যবসায়ী সহ ৪জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ২জন।

শুক্রবার(২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ী নামক স্থানে  মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়।

নিহতরা হলেন-সদর উপজেলার আন্দারকোটা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী দীনেশ অধিকারী(৫৫),সঞ্জয় বৈরাগী(৩৫)ও মিহীর বৈরাগী(৩৪) এবং মটর সাইকেল চালক শংকর বালা(৪৫)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক(ওসি) মোঃ শরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষে চার ব্যবসায়ী নছিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে ফেরার পথে সোনাশুর নামক স্থানে বিপরীত দিক থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে নছিমনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী ও চালক দিনেশ অধিকারী(৫৫) নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী(৩৫) ও মিহীর বৈরাগীর (৩৪) মৃত্যু হয়।

অন্যদিকে, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ী নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের চালক শংকর বালা(৪৫) ও তার ছেলে রুদ্র বালা(৭) মারাত্মক আহত হয়।তাদেরকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিতসাধীন অবস্থায় শংকর বালা মারা যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর