Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ববসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের নেতৃত্বে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা: জীবিতোষ বিশ্বাস, গণপুর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সমীর বিশ্বাস,তন্ময় কর্মকার সহ উপসহকারি প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here