গোপালগঞ্জে ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরনে এক নারী আহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরনে লালমোন নেছা (৫৫)নামে এক নারী আহত হয়েছেন।তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।

আজ বৃহস্পতিবার(২০ নভেম্বর)বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে এনে জড়ো করে রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন।এসময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন।এরমধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২/৩ টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্ত্র হয়।বেশ রক্তক্ষরনও হয়।

immage 1000 02

রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে ‍হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের কিছুটা দূরে  ওই মহিলা টোকাই বিভিন্ন ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছিলেন।হঠাৎ প্রচন্ড শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন ওই মহিলা আহত হয়েছেন।তাকে আমরা দ্রুত কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।

কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্ব্যরতঃ চিকিৎসক ডাঃ আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন।তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরনে এক নারী আহত হবার কথা নিশ্চিত করে বলেন, আহত নারী কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তারা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলেও জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর