Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গোপালগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গোপালগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী(প্রতিমন্ত্রী পদমর্যাদা)ড.জিয়াউদ্দিন হায়দার আজ রোববার সারা দেশের ন্যায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তিনি প্রেস বিফিং এ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ভিটামিন ‘এ’শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো শিশুই যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সরকারের লক্ষ্য প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা।তাই সবাইকে নিজ নিজ এলাকার কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ” ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

দেশের অনেক ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে পর্যাপ্ত সেবা পাওয়া যায়না উল্লেখ করে জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট তৈরি করা হবে।যাতে করে বাচ্চা প্রসবের জন্য মায়েদের দূরে কোথাও যেতে না হয় এবং সেখানে বসেই সঠিক চিকিৎসা পান।

এসময় তিনি গোপালগঞ্জকে স্বাস্থ্য হাব হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, গোপালগঞ্জে আধুনিক কার্ডিয়াক ও আধুনিক ডায়ালেসিস সেন্টার গড়ে তোলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও চক্ষু হাসপাতালসহ যেসকল অবকাঠামো নির্মাণ করা হয়েছে, আগামী ২০২৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে পূর্ণাঙ্গরুপে চালু করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জিবীতেষ বিশ্বাস,গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন,গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here