Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মধুমতি নদীতে পড়ে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

গোপালগঞ্জে মধুমতি নদীতে পড়ে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

গোপালগঞ্জে মধুমতি নদীতে পড়ে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে কলেজ ছাত্র আঃ করিম মুন্সি(২২)নিখোঁজ হয়েছে। সে সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।

immage 1000 03

পরিবার সূত্রে জানাগেছে, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে আজ মঙ্গরবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে নৌকায় মধুমতি নদীতে যায়। এক পর্যায়ে জালে জড়িয়ে গিয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়।

immage 1000 01

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর লিডার নাজমুল ইসলাম জানান, প্রথমে এলাকাবাসী ও পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধারে নদীতে উদ্ধার চেষ্টা চালালেও নিখোঁজের সাড়ে ৩ঘন্টা পেরিয়ে গেলেও তাকে জীবিত বা মৃত উদ্ধার করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here