Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী(৫৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ শনিবার(১৩ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার তাইজেল কাজীর ছেলে।

নিহতের বড় ছেলে সেলিম কাজী জানিয়েছেন, আমার মেঝ ভাই আলীম কাজী(২৫) মাদকাসক্ত ছিলো।প্রায় প্রতিদিনই আমার মেঝ ভাই মাদকের টাকার জন্য আমার পিতার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। আজ শনিবার সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর‌্যায়ে বটি দিয়ে আমার পিতার পিছন থেকে ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

immage 1000 02 5

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি। আজ মাদকের টাকার জন্য তার পিতার সাথে ঝগড়া শুরু করে। এরই এক পর‌্যায়ে পিছন থেকে বটি দিয়ে তার পিতার ঘাড়ে কোপ দেয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত আলীম কাজীকে গ্রেফতার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here