Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

০
গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের আপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কর্নসার্নের যৌথ উদ্যোগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বক্তব্য রাখেন।

BYFCN এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদকদ্রব্যের ভয়াবহ অপব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

মাদকদ্রব্যের আপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় BYFCN কে পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here