গোপালগঞ্জে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে যুবলীগ নেতা নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংর্ঘষে রফিকুল হাসান রাজ (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।এ দূর্ঘটনা মোটরসাইকেল আরোহী সাব্বির সিকদার নামের অপর এক যুবক আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। সে গোপালগঞ্জ পৌর যুগলীগের সদস্য ছিল। নিহত রফিকুল ইসলাম রাজ ও আহত সাব্বির সিকদার সম্পর্কে চাচা- ভাতিজা।

immage 1000 02 25

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার একই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে দুজনেই মারাত্মক আগত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রফিকুল ইসলাম রাজের শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ দূর্ঘটনা আহত সাব্বির সিকদারের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর