গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার(২৫ মার্চ)গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এসময় সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

এসময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো.হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর