টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগের প্রচার সম্পাদক গ্রেপ্তার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৪মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঐদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গাজী আশিকুর রহমান (বশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

তিনি বলেন, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার স্থান শনাক্ত করে বশার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে ঐদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আইয়ুব আলী।

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর