গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ এ সংবর্ধনা অনু্ষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার(২৪ মার্চ)দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডঃ কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বক্তব্য রাখেন।

এসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, স্বাধীনতার মাসে জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে। গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও অধুনিক জেলা হিসাবে গড়ে তোলা হবে।

একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসাবে গোড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে গোপালগঞ্জ-০২ আসনকে একটি মডেল আসন হিসাবে গড়ে তুলবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর