গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ আহত-২০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত তাহসিন (৪), সুজন (২৭), সোহান শেখ (১৮), আসমা আক্তার (৩৫), উর্মি (২৫), সুজাতা হাওলাদার (৩৫), সাজিদ (২৬), রাবেয়া বেগম (২৬), ফাতেমা বেগম (৩২), সুজন (২৭), তানজিনা (২৫), সিয়াম (১৬), মেহেদী হাসান (২৬), তামদিজ (৪), আসাদুল (৩৫) ও আকলিমসহ (২৬) ১৮জনকে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কামাল হোসেন জানান, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ধূসর ব্রীজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসগকের উপর উল্টে যায়। এতে ৬ শিশুসহ ২০জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ১৮জনকে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর