Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার। হত্যার অভিযোগ স্বজনদের।।

গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার। হত্যার অভিযোগ স্বজনদের।।

০
গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার। হত্যার অভিযোগ স্বজনদের।।

গোপালগঞ্জে ইমাম রেজা(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবী তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও তার স্বজনরা দাবী করেছেন।ইমামের বাড়ি বরিশাল জেলায় হলেও সে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামা বাড়ির এলাকায় মায়ের সাথে থাকতো।তার বাবার নাম জহিরুল মৃধা। সে গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলো।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here