গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করেন।

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”-এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

immage 1000 02

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহম্মেদ সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে।তাই জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বার বার হাত ধুতে হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর