গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

র‌্যালী,আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি”-এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, জেলা সমাজ সেবা কায্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশিদসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও হু্ইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের বাদ দিয়ে এই সমাজ চলতে পারে না। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ও মানবিক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর