গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানানী পৌর পার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এসময় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান উপস্থিত ছিলেন। এরপর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ মেলায় ২২টি স্টলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।
